ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

৫ দশমিক ৯ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯। বুধবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে প্রথমে কম্পনটি অনুভূত হয়।


ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, চিলির ভালপারাইসোতে এবার ভূমিকম্পটি আঘাত হেনেছে।


ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১২ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইএমএসসি।


বিশ্লেষকদের মতে, চিলির অবস্থান ভূমিকম্প প্রবণ ‘রিং অব ফায়ারে’। দেশটিতে প্রায়ই ভূমিকম্পের তাণ্ডব দেখা যায়।


উল্লেখ্য, ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। প্রায় তিন মিনিট স্থায়ী সেই ভূমিকম্পে ৫২৫ জনের প্রাণহানি ঘটেছিল।


ads
ads
ads

Our Facebook Page

↑